‘ডাকাতির প্রস্তুতিকালে’ গ্রেপ্তার ৬

‘ডাকাতির প্রস্তুতিকালে’ গ্রেপ্তার ৬

প্রতিকী ছবি

ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কাঁঠালী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।  

গ্রেপ্তাররা হলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান রোডের মনিরুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৮), শাহীভাগের জাবেদ আলীর ছেলে মো. মনির হোসেন (২৮), চুনারুঘাট গণশ্যাপুরের হাসান আলীর ছেলে মো. শাজাহান মিয়া (২৭), হবিগঞ্জ নবীগঞ্জের ফরিদপুরের সুজন মিয়ার ছেলে শিপন মিয়া (২৩), মো. মাখন মিয়ার ছেলে মো. আব্দুল মমিন রুমন (২৪) ও ময়মনসিংহের ধোবাউড়া ঝিগারগাদিয়া গ্রামের মো. আব্দুল কাদের ছেলে শহিদুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভালুকা ইউনিয়নের কাঁঠালী এলাকার সততা ফিড মিলের সামনে অবস্থান নিয়ে ভালুকার বিভিন্ন বাসাবাড়ি ও খামারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত।

গোপন সূত্রে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ তাদের কাছ  থেকে কিছু দেশি আস্ত্র ও একটি পিকআপ ভ্যান জব্দ করে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা হয়েছে।

 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, বিভিন্ন বসতবাড়ি ও গরুর খামারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে তদের গ্রেপ্তার করা হয়। পরে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়।