বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৪৩ জন

বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৪৩ জন

ফাইল ছবি

বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৪৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৯৬ জন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ২৯ জন, বেতাগী ২ জন, বামনা ২ জন ও পাথরঘাটায় ১০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৬ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৮২, আমতলী ২, বেতাগী ৪, বামনা ১৭, পাথরঘাটা ২৬ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন চিকিৎসাধীন। 

তিনি বলেন, এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৫ হাজার ৩৩১ জন, তালতলী ১৫৩ জন, বামনা ২৭৮ জন, বেতাগী ১২৫ জন, আমতলী ৮২ জন এবং পাথরঘাটা উপজেলায় ৫২৭ জন আক্রান্ত হয়েছেন। 

বরগুনার সিভিল সার্জন আরও বলেন, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩৪ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৬ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়।