আবুধাবিতে সমুদ্রের ওপর নির্মিত হবে আবুধাবির ডিজনি দুর্গ

আবুধাবিতে সমুদ্রের ওপর নির্মিত হবে আবুধাবির ডিজনি দুর্গ

সংগ্রহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ডিজনির ইতিহাসে প্রথমবারের মতো একটি আইকনিক ডিজনি দুর্গের নকশায় অন্তর্ভুক্ত হবে পানি। ডিজনির ‘উই কল ইট ইম্যাজিনিয়ারিং’ ইউটিউব সিরিজের সর্বশেষ পর্বে এই তথ্য জানানো হয়।

এই সিরিজে ওয়াল্ট ডিজনি ইম্যাজিনিয়ারিংয়ের সিনিয়র নির্বাহীরা আসন্ন ডিজনিল্যান্ড আবুধাবির সৃজনশীল চিন্তা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ‘আমাদের ভবিষ্যতের অভিজ্ঞতা গড়ার ক্ষেত্রে, সম্প্রতি আমাদের ঘোষণা করা নতুন গন্তব্য আবুধাবির মতো একটি অঞ্চলের কথা বিবেচনা করা হয়েছে।

গ্লোবাল ক্রিয়েটিভ স্ট্র্যাটেজির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জ্যাক রিডলি নিশ্চিত করেছেন, পার্কটি ম্যাজিক কিংডম মডেল অনুসরণ করবে, যার কেন্দ্রবিন্দু হবে একেবারে ভিন্নধর্মী একটি দুর্গ। তিনি বলেন, ‘আবুধাবি একটি পানির শহর, আর তাই আমরা প্রথমবারের মতো আমাদের ওয়াল্ট ডিজনি দুর্গের নকশায় পানি অন্তর্ভুক্ত করতে পেরে সত্যিই উত্তেজিত।’

ওয়াল্ট ডিজনি ইম্যাজিনিয়ারিংয়ের গ্লোবাল ক্রিয়েটিভ শো ডিজাইনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলি রুবিনস্টেইন বলেন, ‘প্রথমবারের মতো আমরা আমাদের আইকনিক দুর্গকে সমুদ্রের দিকে নিয়ে যাচ্ছি, আক্ষরিক অর্থেই আমাদের নতুন জাহাজ ডিজনি অ্যাডভেঞ্চারের সঙ্গে, আর ওই দুর্গ বিশ্বের কোনো বিদ্যমান দুর্গের অনুলিপি নয়। এটি প্রকৃতির বিস্তৃত থিম যেমন পানি, এবং সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে আমাদের প্রিন্সেস চরিত্র মোয়ানা ও এলসা–আন্নার দিকেও অনুপ্রাণিত হয়েছে।

গত বছর ডিজনি প্রথম তাদের আবুধাবিতে একটি বড় থিম পার্ক তৈরির পরিকল্পনা ঘোষণা করেছিল। খালিজ টাইমসের আগের প্রতিবেদনে বলা হয়েছে, মিরালের সঙ্গে অংশীদারিত্বে ডিজনিল্যান্ড আবুধাবি নর্থ ইয়াস আইল্যান্ডে নির্মিত হবে। প্রকল্পটি হবে মধ্যপ্রাচ্যে প্রথম ডিজনি-ব্র্যান্ডেড থিম পার্ক এবং এতে দুর্গকে কেন্দ্র করে একাধিক থিমভিত্তিক ল্যান্ড থাকবে।

ডিজনি নিশ্চিত করেছে, আবুধাবির দুর্গ হবে ‘সমুদ্রের ওপর’ এবং বিশ্বের অন্য যেকোনো দুর্গ থেকে আলাদা।

রিডলি বলেন, ‘আমরা যা তৈরি করি তার প্রভাব অসংখ্য মানুষের ওপর স্থায়ী হয় ও সেই উত্তরাধিকার অত্যন্ত সমৃদ্ধ। কিন্তু এর মানে হচ্ছে আমরা যে প্রতিটি সিদ্ধান্ত নিই তার ওপর বিশাল গুরুত্ব থাকে।’

পানি যেখানে হৃদয়ে থাকবে, আবুধাবির দুর্গটি সেখানে একটি সংজ্ঞায়িত কেন্দ্রবিন্দু হয়ে উঠবে—যা ডিজনির অন্যান্য আইকনিক পার্কের তুলনায় এই গন্তব্যকে আলাদা করবে।