সব সময় অমুককে সালাম পৌঁছাবে বলার বিধান ইসলামে আছে কী?
প্রতিকী ছবি
প্রশ্ন : আমি চাকরির সুবাদে ঢাকায় থাকি। মাঝে মাঝে বাড়ি গেলে আমার বাবা আমার অফিসের গুরুত্বপূর্ণ ও আন্তরিক কর্মকর্তাদের খোঁজ নেন এবং আমাকে বলেন, অমুক অমুকের কাছে সব সময় আমার পক্ষ থেকে সালাম পৌঁছাবে। প্রশ্ন হলো, এ ধরনের কথা বলে যাকে স্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হলো, সে কতবার সালাম পৌঁছাবে? যদি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ওই ব্যক্তির পক্ষ থেকে সালাম পৌঁছাতে থাকে, তাহলে সালামদাতা প্রতিবার সালামের সওয়াব পাবে? আর প্রতিবার সেই সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?
-আব্দুল্লাহ, নোয়াখালী
উত্তর : কেউ সালাম পৌঁছানোর দায়িত্ব দিলেই তা পৌঁছানো ওয়াজিব হয়ে যায় না, বরং পৌঁছানোর ওয়াদা করলেই ওয়াজিব হয়। যে পরিমাণ ওয়াদা করা হয়, সে পরিমাণ ওয়াজিব হবে এবং সওয়াবও হবে।
যার পক্ষ থেকে দায়িত্ব আদায় করা হবে, তিনিও সওয়াব পাবেন। (ফাতাওয়ায়ে হিন্দিয়া : ৫/৩২৬, রাদ্দুল মুহতার : ৬/৪১৫, আদাবুল মুআশারাত : ৪৪)