টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিকি ছবি

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে আব্দুল জলিল নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু মর্মান্তিক হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুল জলিলের বাড়ি উপজেলার টেঁপিবাড়ি গ্রামে।

স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে আব্দুল জলিল সার দিতে ধান ক্ষেতে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ৩৭ আপ ময়মনসিংহ মেইল ট্রেনটি টেঁপিবাড়ি এলাকায় পৌঁছলে তার নিচে সে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই আব্দুল জলিলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ বাড়িতে নিয়ে যায়।

 

এ বিষয়ে ভূঞাপুর স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল কাদের বলেন, আজ সকালে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হওয়ার খবর শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেনি।