৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সংগ্রহীত ছবি

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা মোট চার দিনের ছুটি পাবেন। পূজা উপলক্ষে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি। বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর বৃহস্পতিবার এক দিন ছুটি থাকবে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট চার দিন ছুটি উপভোগ করতে পারবেন তারা।

সূত্র মতে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এই ছুটি শুরু হবে; চলবে ৭ অক্টোবর পর্যন্ত তথা টানা ১২ দিন। দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তথা স্কুল-কলেজগুলো এই ছুটির আওতায় পড়বে। তবে বাড়তি পাওনা হলো, ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার-শনিবার ছুটি থাকায় এ দুটি দিনও ছুটি পাচ্ছেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। এ ছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা থাকা এ দিনটিতেও ঐচ্ছ্বিক ছুটি পাবেন বিদ্যালয়-মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহে মোট ১২ দিন বন্ধ থাকবে। এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী-শ্রী লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সরকারি ও স্বায়ত্তশাসিত, তাই তাদের ছুটির বিষয়টি স্ব স্ব বিশ্ববিদ্যালয় নিজ নিজ প্রতিষ্ঠানের সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত দেবে।

এদিকে চাকরিজীবীরা দুর্গাপূজা উপলক্ষে চার দিনের ছুটি পাবেন।

 দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি। বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর বৃহস্পতিবার এক দিন ছুটি থাকবে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট চার দিন ছুটি উপভোগ করতে পারবেন তারা।