কবরস্থানে বিস্ফোরিত হলো ৫০ ককটেল

কবরস্থানে বিস্ফোরিত হলো ৫০ ককটেল

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে কবরস্থানে পুঁতে রাখা প্রায় ৪০ থেকে ৫০টি ককটেল বিস্ফোরণ হয়েছে।সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকার আহসান মুঞ্জুরের কবরস্থানে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।

জানা যায়, বিস্ফোরণের আঘাতে ভেঙে গেছে পাশে থাকা একটি সীমানা প্রচীরের দেওয়াল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি ধোঁয়া উড়ছে। পরে ককটেলের আলামত দেখতে পাই। এখানে ককটেল পুঁতে রাখা হয়েছিল। যা বিস্ফোরণ হয়েছে। দেখে মনে হচ্ছে অন্তত ৪০-৫০টি ককটেল এখানে ছিল। এখনো এলাকাবাসী আতঙ্কিত।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, ভোরে ককটেল বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। পরে কবরস্থানে গিয়ে দেখি পাশে থাকা একটি দেওয়াল ভেঙে গেছে ককটেলের আঘাতে। এমনকি আশপাশে অনেক মাটি উড়ে গেছে। এখানে অন্তত ৫০টি ককটেল বিস্ফোরণ হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দেখে মনে হচ্ছে মজুত রাখা ককটেল বিস্ফোরণ হয়েছে। এসব ককটেল মজুতকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।