দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে একজন নিহত
প্রতিকি ছবি
দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ৬৫ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় শহরের ঢাকাইয়া পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকাইয়া পট্টি এলাকায় আসলে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত ব্যক্তির পকেটে থাকা একটি চিকিৎসাপত্রে জানা যায় তার নাম আজিজার রহমান। ওই চিকিৎসাপত্রে দিনাজপুর জেলার বিরল উপজেলা উল্লেখ করা হয়েছে।