আদ-দ্বীনের উদ্যোগে বিনামূল্যে ছাগল-ভেড়া ভ্যাক্সিনেশন ক্যাম্প
ছবি: প্রতিনিধি
খুলনা জেলার দাকোপ উপজেলায় আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার ও পিকেএসএফ-এর যৌথ উদ্যোগে মাচা পদ্ধতিতে ছাগল ও ভেড়ায় পিপিআর ভ্যাক্সিন প্রদান করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর ২০২৫ বুধবার মৌখালি সিসিএজি দলের ছাগল ও ভেড়া পালন প্রযুক্তির অন্তর্ভুক্ত সদস্যদের অংশ গ্রহণে এ ছাগল-ভেড়া ভ্যাক্সিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বংকিম কুমার হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের আর এইচ এল প্রকল্পের পিসি জনাব আব্দুল আজিজ, টেকনিক্যাল এন্ড মনিটরিং অফিসার জনাব আল আমিন, এবং লাইভস্টক অফিসার জনাব মাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পিপিআর ভ্যাক্সিন প্রদান ছাগল ও ভেড়ার রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ক্ষুদ্র খামারিদের টেকসই জীবিকায়নে সহায়তা করবে।
তারা আরও জানান, আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার ও পিকেএসএফ-এর সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হবে।