প্রতিদিন দূরপাল্লার সফর করলে কসর পড়া যাবে কী?
প্রতিকী ছবি
প্রশ্ন : আমি একটি দূরপাল্লার গাড়িতে চাকরি করি। চাকরির সুবাদে আমাকে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার যেতে হয়, যা সফরের দূরত্ব। আমার প্রশ্ন হলো, কাউকে চাকরির সুবাদে প্রতিদিন ৪৮ মাইলের বেশি দূরে যেতে হলে কি সে প্রতিদিনই কসর পড়বে? বিশেষ করে যারা গাড়ি চালান।
-আরিফ, ময়মনসিংহ
উত্তর : সফরের দূরত্বে প্রতিদিন গেলে প্রতিদিনই মুসাফির হবে এবং কসর পড়বে।
(রদ্দুল মুহতার : ২/১২৩)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।