ইউএস-বাংলা এয়ারলাইন্সে ড্রাইভার পদে চাকরি
ফাইল ছবি
দেশের সর্ববৃহৎ বেসরকারি উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ইউ-এস বাংলা এয়ারলাইন্স’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ড্রাইভার পদে জরুরি ভিত্তিতে
লোকবল নেবে।
প্রয়োজনীয় যোগ্যতা
• প্রার্থীদের অবশ্যই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
• হালকা ও মিডিয়াম লাইসেন্সের জন্য এসএসসি পাশ এবং কমপক্ষে ৩ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হালকা ও মিডিয়াম লাইসেন্সের জন্য অষ্টম শ্রেণি পাশ হতে হবে। কমপক্ষে ৫ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ ২৩-৩৮ বছর।
• ভারী লাইসেন্সের জন্য অষ্টম শ্রেণি পাশ এবং কমপক্ষে ৫ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর।
• উচ্চতা ৫' ৪" (১৬৩ সেন্টিমিটার)
কর্মস্থল
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা
- কর্পোরেট অফিস, ইউএস-বাংলা এয়ারলাইন্স
- উত্তরা অফিস, ঢাকা
- বাংলাদেশের যেকোনো এয়ারপোর্ট
বেতন
• হালকা লাইসেন্সঃ ২২,০০০ টাকা।
• মাঝারী লাইসেন্সঃ ২৪,০০০ টাকা
• ভারী লাইসেন্সঃ জয়েনিং ২৫,০০০ টাকা। প্রবেশনকালীন পিরিয়ড শেষে ২৮,০০০ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা
• ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে।
• উৎসব ভাতা ও অন্যান্যঃ কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে
• স্বাস্থবীমা সুবিধা
আবেদন যেভাবে
১. আপডেটেড সিভি/জীবন বৃত্তান্ত
২. অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের (সামনের এবং পিছনের) ছবি
৩. অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স না থাকলে ডেলিভারি স্লিপ এর ছবি
এসব সব কাগজ পত্রের স্ক্যান করা ছবি পিডিএফ (PDF) করে এই লিংকে https://forms.gle/NTefTydsgTKpJHfy7 প্রবেশ করে সাবমিট (জমা) করতে হবে।।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর, ২০২৫
শর্ত ও নিয়মনীতি
ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগের ক্ষেত্রে কোন পর্যায়েই কাউকে কোন ধরনের ব্যাংক ড্রাফট বা টাকা প্রদানের দরকার হয় না। চাকুরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার এর জন্য ডাকা হবে। যেকোনো ধরনের সুপারিশ/রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।