সাতক্ষীরার ফিংড়ীতে ১৫ বিএনপি নেতার জামায়াতে ইসলামী যোগদান

সাতক্ষীরার ফিংড়ীতে ১৫ বিএনপি নেতার জামায়াতে ইসলামী যোগদান

ফাইল ছবি

সাতক্ষীরার ফিংড়ীতে ইসলামী আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে ১৫ জন বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

ফিংড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ আবু সালেকের নেতৃত্বে  তাঁরা  জামায়াতে যোগদান করেন। যোগদানকারীরা হলেন মোঃ আবুল কালাম, মোঃ আঃ সবুর, মোঃ হানিফ হোসেন, মোঃ নূর ইসলাম, মোঃ উজ্জ্বল হোসেন, মোঃ সেলিম হোসেন, মোঃ ইব্রাহিম (বাবু), মোঃ ইনামুল হক, মোঃ আব্দুল কালাম, মোঃ আবু সালেক, মোঃ হযরত আলী, মোঃ কুরবান আলী, মোঃ মোতালেব, মোঃ রুহুল কুদ্দুস ও মোঃ আফজাল হোসেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সদরের ব্যাংদহা কাছারী বাড়ি জামে মসজিদে সিরাতুন্নবী মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবুল কালাম আজাদ।

 

যোগদানকারীরা জানান, তারা ইসলামী আদর্শ ও নীতি মেনে নতুন রাজনৈতিক পথ বেছে নিয়েছেন। অনুষ্ঠানের শেষে নেতারা ইসলামের সঠিক শিক্ষা প্রচার ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।