কচাকাটায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
কচাকাটায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু। ফাইল ছবি।
কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সমবয়সিদের সঙ্গে গোসল করতে নেমে আয়শা (৭) গভীর পানিতে তলিয়ে যায়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের চর মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ডোবায় এ ঘটনা ঘটে।
মৃত আয়শা রংপুরের মিঠাপুকুর উপজেলার বেলগছা এলাকার রঞ্জু মিয়ার মেয়ে। আয়শা তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। তার নানা আব্দুল খালেক বল্লভের খাষ ইউনিয়নের চর মাদারগঞ্জ এলাকার বাসিন্দা।
কচাকাটা থানা পুলিশের ওসি লুৎফর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।