চকলেট চিপস কুকিজ রেসিপি

চকলেট চিপস কুকিজ রেসিপি

ছবি: সংগৃহীত

চায়ের সঙ্গে টা না হলে যেন চলেই না। কিন্তু অনেকেই বাজার থেকে কেনা বিস্কুট খেতে চান না। চাইলে কিন্তু ঘরেই বানিয়ে ফেলতে পারেন চকলেট চিপস কুকিজ। কীভাবে তৈরি করবেন? জানুন রেসিপি-  

উপকরণ: 

বাটার- ১০০ গ্রাম
গুড়ো চিনি- ৫০ গ্রাম
ডিম- ৩০ গ্রাম
চকলেট ইমালসন- কয়েক ফোঁটা
চকলেট চিপস- পরিমাণমতো 
কোকো পাউডার- ১৫ গ্রাম
ময়দা- ১৫০ গ্রাম
কর্ণ ফ্লাওয়ার- ২০ গ্রাম

প্রণালি:  

বাটার ও গুঁড়ো চিনিকে একসাথে বিটারের সাহায্যে বিট করে মিশ্রনটিকে ঘন করে নিন। এরপর মিশ্রটিতে ডিম ও চকলেট ইমালশন দিয়ে বিটারের সাহায্যে মেশাতে হবে। সব শুকনো উপকরণ ছাকনির সাহায্যে ছেকে সবকিছু একসঙ্গে মিশিয়ে কুকিজের আকৃতি দিয়ে তার ওপরে চকলেট চিপস দিয়ে ১৫০-১৬০ ডিগ্রি তাপমাত্রায় ১৫-২০ মিনিট ওভেনে বেক করতে হবে। ব্যস, মজাদার চকলেট চিপস কুকিজ রেডি।