ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

সংগৃহীত

খুলনার বৈকালী রেল জংশনে ট্রেনে কাটা পড়ে শাকিল নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শাকিল খুলনা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ২য় সেমিস্টারের মর্নিং শিফটের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি দিনাজপুর। খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ লাশ উদ্ধার করে।

নিহতের বন্ধুরা জানান, শাকিল ও আমরা এক মেসেই থাকি। সন্ধ্যায় হঠাৎ খবর পাই আমাদের মেস থেকে কিছুটা দূরে কেউ ট্রেনে কাটা পড়েছে। আমরা আগ্রহ নিয়ে দেখতে আসি। এসে দেখি শাকিল। দুর্ঘটনার খবরে পুরো ক্যাম্পাসে শোকের ছায়া বিরাজ করছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। 

দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাদ রহমান জানান, বেনাপোল থেকে খুলনার দিকে আসা দ্রুতগামী বেতনা কমিউটার ট্রেন শাকিলকে চাপা দেয়। এ ঘটনায় তিনি ঘটনাস্থলেই গুরুতর আঘাত পেয়ে মারা যান। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।