ঢাবির সূর্যসেন হলে পুনরায় শিবিরের ফার্স্ট এইড বক্স চালু
সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাবি শাখা কর্তৃক পরিচালিত শিফা'র পক্ষ থেকে প্রদানকৃত ফার্স্ট এইড বক্সটি পুনরায় দেওয়া হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) হলের তত্ত্বাবধায়ক মাইনুল হোসেনের নিকট পুনরায় বক্সটি হস্তান্তর করেন হল শিবিরের কর্মী মোহাম্মদ ইমরান ও আবু হান্নান।
উক্ত ফার্স্ট এইড বক্সে শিক্ষার্থীদের জন্য রয়েছে, ডিজিটাল থার্মোমিটার, ব্যান্ডেজ, সেভলন ক্রিম, হেক্সিজল, স্যালাইন এবং বিভিন্ন রোগের ঔষধসহ প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম।
হলের সকল শিক্ষার্থীই বিনামূল্যে এ সেবা গ্রহণ করতে পারবেন। তবে ঔষধ নেওয়ার সময় অবশ্যই রেজিস্টার বুকে এন্ট্রি করতে হবে। একসাথে দু'টির বেশি ঔষধ নেওয়া যাবে না। হলের রিসেপশনে ফার্স্ট এইড বক্সটি রাখা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ডাকসু নির্বাচনের আগে সূর্যসেন হলে শিবিরের দেওয়া পানির ফিল্টার সাবেক ছাত্রলীগ কর্মী ভাঙচুর চালালে ফার্স্ট এইড বক্সটি সরিয়ে নেয় সংগঠনটি।