পিছিয়ে পড়েও জিতল বার্সেলোনা

পিছিয়ে পড়েও জিতল বার্সেলোনা

সংগৃহীত

লা লিগায় রিয়াল ওভিয়েদোর মাঠ থেকে রোমাঞ্চকর এক জয় নিয়ে ফিরল বার্সেলোনা। ম্যাচটা বিশেষ ছিল অন্য কারণে, সান্তি কাজোরলা ৪০ বছর বয়সে নিজের ক্যারিয়ারে প্রথম বারের মতো ছিলেন কোনো লা লিগা ম্যাচের শুরুর একাদশে। কিন্তু তার ম্যাচটা রাঙানোর ইঙ্গিত দিয়েছিল তার দল। শুরুতে বার্সার জালে বল জড়িয়েছিল। তবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা শেষমেশ জবাবটা দেয় ৩ গোল করে। ফলে ৩-১ গোলের জয় তুলে নেয় বার্সা।

ম্যাচের শুরুতে ওভিয়েদো চমকে দিয়েছিল। বার্সেলোনার গোলকিপার হোয়ান গার্সিয়ার ভুলে বল পেয়ে যান আলবের্তো রেইনা। তিনি দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে নেন। এই গোলের পর দর্শকভর্তি কার্লোস টার্তিয়েরে স্টেডিয়ামে যেন উৎসব নেমেছিল।

দ্বিতীয়ার্ধে শুরুতে বার্সেলোনা কিছুটা দিশেহারা ছিল। তবে শেষ পর্যন্ত তাদের মানের পার্থক্য পরিষ্কার হয়ে যায়। এরিক গার্সিয়া সমতা ফেরান। এরপর ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন রবার্ট লেভানডফস্কি। ম্যাচের একেবারে শেষদিকে মার্কাস রাশফোর্ডের কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান রোনাল্ড আরাউহো।

শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতে লিগে নিজেদের অপরাজিত ধারা বজায় রাখে বার্সেলোনা। অন্যদিকে, মাত্র ছয় ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ওভিয়েদো রয়ে গেছে অবনমন অঞ্চলে।

বার্সেলোনা লিগে এখনো দ্বিতীয় স্থানে আছে। তারা শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে দুই পয়েন্টে।