জাতীয়
২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১২৯৬
ছবি : প্রতীকি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে এক হাজার ২৯৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮৪৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪৫৩ জনকে।
অভিযানে গ্রেফতারের পাশাপাশি একটি পাইপগানও উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা