ঘন ঘন টিস্যুতে মুখ মোছেন? ক্ষতি করছেন নিজের!

ঘন ঘন টিস্যুতে মুখ মোছেন? ক্ষতি করছেন নিজের!

ছবি: সংগৃহীত

গরমে মুখ ঘামালে কারই বা ভালো লাগে? বাইরে থাকলে তো আর যখন-তখন মুখ ধোয়া যায় না। সেক্ষেত্রে বেশিরভাগ মানুষই ওয়েট টিস্যু দিয়ে মুখে মুছে ফেলেন। এতে সাময়িক স্বস্তি মেলে। তবে অনেকেই ঘন ঘন কাজটি করেন। এতে উপকারের বদলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে বেশি। 

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক জন কুক মিলসের গবেষণায় ওয়েট টিস্যু সম্পর্কে এমন কিছু তথ্য উঠে এসেছে যা শুনলে চমকে উঠবেন। গবেষকদের মতে, ওয়েট টিস্যুতে রয়েছে সোডিয়াম লরিল সালফেট, যা স্পর্শকাতর ত্বকের জন্য খুবই ক্ষতিকর।

ওয়েট টিস্যুতে আছে মিথাইল ক্লোরিসেথিয়া জোলাইন নামক একটি উপাদান যা বড়দের ত্বকের জন্যও ক্ষতিকর। গবেষকদের মতে, ঘন ঘন ওয়েট ওয়াইপস ব্যবহার করলে এর প্লাস্টিক ও রাসায়নিক ধীরে ধীরে শরীরের নানা কোষে জমতে থাকে। যা পরবর্তীতে ক্যানসারের কারণ হয়ে দাঁড়াতে পারে। 

অধিকাংশ ওয়াইপসে রয়েছে প্লাস্টিকের তন্তু যা প্রাকৃতিকভাবে পচনশীল নয়। এমন পদার্থ রয়েছে। যা কিন্তু পরিবেশের জন্যই ক্ষতিকারক। এই ওয়েট টিস্যু যেহেতু মাটিতে মিলিয়ে যায় না, এতে পরিবেশ দূষিত হয়। তাই ওয়েট টিস্যু যত কম ব্যবহার করবেন ততই মঙ্গল।