রাজধানীতে ধর্ষণের শিকার সাত বছরের শিশু, ঢামেকে ভর্তি
সংগ্রহীত ছবি
রাজধানীর ভাটারায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ অভিযোগ পাওয়া গেছে। ওই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির বাবা জানিয়েছেন, তারা জোয়ার সাহারা শেওড়া এলাকায় পরিবার নিয়ে থাকেন। তার এক ছেলে এক মেয়ে।
মেয়ের বয়স ৭, ছেলে দুই বছর।
তিনি বলেন, আমি হোটেলে কাজ করি, আমার স্ত্রী ছোট বাচ্চাকে নিয়ে বাসা বাড়িতে কাজ করে। বড় মেয়েটা বাসায় একাই থাকতো।
তিনি বলেন, গত দুই দিন আগে এলাকার বাসিন্দা প্রতিবেশী বোন জামাই আনার (৫০), বাসায় একা থাকা অবস্থায় তাকে ফুসলিয়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং তাকে ভয়ভীতি দেখায় যেন বিষয়টি কাউকে না বলে।
শিশুটির অবস্থা যখন গুরুতর হয়ে পড়ে। তখন তার মা দেখতে পায়, তার রক্তাক্ত অবস্থা। পরে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পরে ঘটনাটি যখন জানাজানি হয়ে যায়, তখন আনার ওই বাসা থেকে পালিয়ে যায়।
আনার ময়লা ফালানোর কাজ করেন। তার স্ত্রী-সন্তান, নাতি-পুতি সবাই একই এলাকায় থাকে। তারা সবাই কাজে থাকে। রাতে বাসায় ফিরে।
শিশুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য মঙ্গলবার রাত পৌনে ১১টায় চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসার পর তাকে ওসিসিতে নেওয়া হবে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।