রুমায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ আরোহী আহত

রুমায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ আরোহী আহত

ফাইল ছবি

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে রুমা উপজেলার কেওক্রাডং থেকে আসার পথে বগালেক এলাকায় মোটরসাইকেল ব্রেকফেল হলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর মোটরসাইলের সঙ্গে ধাক্কা লেগে উভয় মোটরসাইলে এর তিনজন আহত হয়।

আহতরা হলেন, নারায়ণগঞ্জের অপু মিয়া ও অ্যাডভোকেট মোমেন প্রধান এবং টাইগাইলের তোফায়েল আহমেদ।স্থানীয়রা আহদেরকে উদ্ধার করে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। উক্ত ট্যুরিস্ট গ্রুপে ৮ জন ছিল এবং সবাই মটরসাইকেলে ভ্রমণে আসেন।

এদিকে পুলিশ ও স্থানীয়রা জানান, কেওক্রাডং থেকে আসার মোটরসাইকেল বগালেক এলাকায় অপর একটি মোটর সাইকেলর সাথে ধাক্কা লেগে তিনজন আহত হয়েছে। আহতদেরকে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদেরকে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তবে আহতদের হাতে পায়ে আঘাত পেয়েছে এবং তাদের মটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।