চুলের যত্নে উপকারি দারুচিনি, যেভাবে ব্যবহার করবেন

চুলের যত্নে উপকারি দারুচিনি, যেভাবে ব্যবহার করবেন

ছবি: সংগৃহীত

চিরুনি দিয়ে আঁচড়ালেই উঠছে মুঠো মুঠো চুল। সেসঙ্গে মাথার ত্বক হয়ে গেছে অতিরিক্ত তৈলাক্ত। হারিয়েছে চুলের জেল্লাও। এমন সমস্যাগুলো দেখা দিলে চুলের বাড়তি যত্ন নেওয়া জরুরি। শ্যাম্পু, তেল ব্যবহার করলেই চলবে না। প্রয়োজন সঠিক পুষ্টিও। এক্ষেত্রে ভরসা রাখতে পারেন রান্নাঘরে থাকা পরিচিত একটি মসলার ওপর। 

বলছিলাম দারুচিনির কথা। এই সাধারণ মসলাটির গুণেই চুল হবে ঝলমলে। কীভাবে চুলের যত্নে দারুচিনি ব্যবহার করবেন জানুন তার উপায়- 

ফ্ল্যাক্স সিডস ও দারুচিনি: 

২ টেবিল চামচ তিসির বীজ পানিতে ভিজিয়ে রাখুন। জেলের মতো পদার্থ তৈরি হলে তাতে মেশান ২ টেবিল চামচ কাঠবাদামের তেল এবং ২ টেবিল চামচ দারুচিনির পাউডার। সব উপাদান এক সঙ্গে মিশিয়ে মাথায় মাখুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

মেথি ও দারুচিনি: 

চুলের জন্য দুটি উপকরণই উপকারি। ২ টেবিল চামচ মেথির দানার সঙ্গে দারচিনির গুঁড়ো মিশিয়ে নিন। এর সঙ্গে মেশান নারকেল তেল। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে চুল ও মাথার ত্বকে মেখে নিন। এরপর ধুয়ে ফেলুন।

রোজমেরির তেল ও দারুচিনি: 

সমপরিমাণ রোজমেরির তেল ও দারুনির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন। মাথার ত্বক ও চুলে এই মিশ্রণ ভালোভাবে মাসাজ করুন। কিছুক্ষণ রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।