মালিবাগে জুয়েলারি দোকান থেকে ‘৫০০ ভরি’ স্বর্ণালংকার চুরি

মালিবাগে জুয়েলারি দোকান থেকে ‘৫০০ ভরি’ স্বর্ণালংকার চুরি

প্রতিকি ছবি

রাজধানীর মালিবাগে একটি শপিংমলে জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরির অভিযোগ উঠেছে।বুধবার গভীর রাতে মালিবাগের ফরচুন শপিংমলে এ চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার রাত ৩টার দিকে শপিংমলের শম্পা জুয়েলার্সে চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই চোর বোরকা পরে এসে দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং বিপুল পরিমাণ সোনা নিয়ে পালিয়ে যায়।

দোকানের মালিক অচিন্ত কুমার বিশ্বাস বলেন, দোকানে প্রায় ৪০০ ভরির স্বর্ণের গয়না সাজানো ছিল। এছাড়া, বন্ধক রাখা আরও ১০০ ভরি স্বর্ণ ও ৪০ হাজার টাকার মতো নগদ ছিল। সবকিছুই চোরচক্র নিয়ে গেছে।

তিনি বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ান ফোন করে জানান যে, আমার দোকানের তালা কাটা। এসে দেখি সব খালি।

অচিন্ত কুমার বিশ্বাস জানান, তিনি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন।