যশোরে দাদার লাঠির আঘাতে এক মাসের শিশুর মৃত্যু

যশোরে দাদার লাঠির আঘাতে এক মাসের শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

যশোর প্রতিনিধি :: যশোরে দাদার লাঠির আঘাতে এক মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে মঙ্গলবার দিনগত রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। 
 
স্থানীয়দের সূত্রে জানা গেছে, চাঁদপাড়া গ্রামের শাহজাহান নামে এক ব্যক্তি দাম্পত্য কলহে রাগের মাথায় লাঠি দিয়ে স্ত্রীকে আঘাত করতে যান। কিন্তু লাঠির আঘাত পাশে থাকা তার ছেলের এক মাস বয়সী শিশু কন্যার মাথায় লাগে। শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ শাহজাহানকে আটক করেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।