গাজীপুরের কোনাবড়ীতে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

গাজীপুরের কোনাবড়ীতে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

সংগ্রহীত ছবি

গাজীপুরের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ট্রাকের চাপায় মো. আব্দুর রহিম (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ-জরুন আঞ্চলিক সড়কের জরুন দশতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানার খুপি বাড়ি এলাকার তোতা মিয়ার ছেলে। তিনি জরুন এলাকায় একটি পোশাক কারখানায় প্রিন্টিং সেকশনে কাজ করতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, আব্দুর রহিম রাস্তার পাশ দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে মালবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।