হাঁটুতে সমস্যা হলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কী?
প্রতিকী ছবি
প্রশ্ন : আমার হাঁটুতে সমস্যার কারণে শুধু দাঁড়াতে পারি, রুকু ও সিজদা থেকে হাঁটুতে ভর করে উঠতে পারি না। আমি কি চেয়ারে বসে নামাজ পড়ব?
-আব্দুল হালিম, সিরাজগঞ্জ
উত্তর : আপনি জমিনে আপনার সুবিধা ও আরামমাফিক বসে ইশারায় রুকু-সিজদার মাধ্যমে নামাজ পড়তে সক্ষম হলে জমিনে বসে ইশারায় নামাজ পড়া উত্তম। তবে এ ক্ষেত্রে চেয়ারে বসেও নামাজ পড়ার অনুমতি আছে। (আল বাহরুর রায়েক : ২/১১৩, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/২৩০)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।