‘এদেশ সবার, এখানে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই’: সালাম মিঠু

‘এদেশ সবার, এখানে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই’: সালাম মিঠু

সংগ্রহীত ছবি

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন সালাম মিঠু বলেছেন, আমরা ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, আর ৩৬ জুলাইয়েও অসংখ্য শহীদের বিনিময়ে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছি। সকল শহীদের প্রতি সম্মান প্রদর্শন করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আমাদের এদেশকে হানাদারমুক্ত করতে অনেক ত্যাগ স্বীকার করেছি। এদেশ আমাদের সবার।

এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো কিছু থাকবে না। আমরা তারেক রহমানের নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ফেব্রুয়ারিতে বিএনপিকে বিজয়ী করার শপথ নিতে হবে।

তিনি শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রামের পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের লংকারাম বৌদ্ধ মন্দিরে কঠিন চীবর দান অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে একথা বলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী, বিএনপি নেতা জাহেদুল হক, মো. ফরিদুল আলম, আবুল মনসুর শরীফ, সাইফুল ইসলাম খোকন, এস এম হোসাইন টুটুল, জাহাঙ্গীর আলম, মো. আজগর, মো. বাকী, ফজলুল হক চুমকু, জহির উদ্দিন, মোস্তফা মোরশেদ ননাই, মো. শামীমুল হক, আবু তাহের সওদাগর, কাজী নওশাদ, গাজী শওকত, নাসিম খান, মো. বাবলু প্রমুখ।