সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৮৩

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৮৩

প্রতিকি ছবি

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১ হাজার ৬৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, সারাদেশে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২৪ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৫৯ জন রয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং পাঁচটি রামদা জব্দ করা হয়েছে।