দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪২

দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪২

ছবিঃ সংগৃহীত।

দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪২ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে অধিকাংশই জিম্বাবুয়ে ও মালাউইয়ের নাগরিক। খবর বিবিসির।

রবিবার স্থানীয় সময় রাতে এন-ওয়ান মহাসড়কের একটি পাহাড়ি অংশ দিয়ে বাসটি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি রাস্তা থেকে ছিটকে একটি খাড়া পাহাড়ি খাদে পড়ে যায়।

এ ঘটনায় শোক জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় সাতজন শিশুও প্রাণ হারিয়েছে। এটি শুধু দক্ষিণ আফ্রিকার জন্য নয়, বরং আমাদের ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র জিম্বাবুয়ে ও মালাউইয়ের জন্যও গভীর বেদনার।