টেকনাফে তারেক রহমানের ৩১ দফার উঠান বৈঠক
সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা’য় নারীদের অধিকার সুনিশ্চিত করার অঙ্গীকার তৃণমূলের কাছে পৌঁছে দিতে টেকনাফে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) জেলা বিএনপির অর্থ সম্পাদক ও 'মজলুম জননেতা' মো. আবদুল্লাহ এই উঠান বৈঠকের আয়োজন করেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মো. আবদুল্লাহ বলেন, তারেক রহমানের এই ৩১ দফায় মা-বোন, কৃষক, শ্রমিক, জনতা ও খেটে খাওয়া সাধারণ মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, এই ৩১ দফার ভিত্তিতেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে এবং এতে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও মর্যাদা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে তাঁদের কার্যকর ভূমিকা থাকবে।
এ সময় আরও বক্তব্য দেন টেকনাফ উপজেলা যুবদলের নেতা ও সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জিয়াউর রহমান।
উঠান বৈঠকটি বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতীদলসহ সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক জনসমাবেশে পরিণত হয়।