ঢাবির শোক দিবসে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

ঢাবির শোক দিবসে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪০তম শোক দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্বলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। 

বুধবার (১৫ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমদ সাদ্দাম মীর, গণশিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ খন্দকার, স্যার এ এফ রহমান হল শাখার আহ্বায়ক সায়মন সিদ্দিক ফেরদৌস, মহব্বত আলী জয়সহ শতাধিক নেতা-কর্মী।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান বলেন, টেলিভিশন দেখার সময় দুর্ঘটনায় ৪০ জন শিক্ষার্থী ও কর্মচারী শাহাদাত বরণ করেন। আমরা সেই মর্মান্তিক ঘটনাটি স্মরণ করে এখনও শোকাহত হয়ে যাই। আমরা চাই— অবকাঠামোগত দুর্বলতার কারণে যেন আর কোনো শিক্ষার্থীর জীবন বিপন্ন না হয়। বিশ্ববিদ্যালয়ের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হলগুলোর বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া জরুরি।