এটিএন বাংলা ‘আজীবন সম্মাননা স্মারক’ পেলেন ইস্টার্ন ইউনিভার্সিটির সোবহানী

এটিএন বাংলা ‘আজীবন সম্মাননা স্মারক’ পেলেন ইস্টার্ন ইউনিভার্সিটির সোবহানী

সংগৃহীত

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষ্যে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী পেয়েছেন এটিএন বাংলার “আজীবন সম্মাননা স্মারক”।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় এটিএন বাংলার স্টুডিওতে আয়োজিত এক অনুষ্ঠানে ‌‘সময়ের সাথে’ এটিএন বাংলা ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট যৌথভাবে এই সম্মাননা দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার সম্মাননা স্মারক তুলে দেন।

এদিন আজীবন সম্মাননা স্মারক পান আরও একজন শিক্ষাবিদ—বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সময়ের সাথে’ অনুষ্ঠানের পরিচালক ও এডুকেশন ওয়াচের সম্পাদক মো. খলিলুর রহমানসহ আরও অনেকে।

সম্মাননা প্রাপ্ত শিক্ষাবিদরা বলেন, এই স্বীকৃতি তাদের শিক্ষা ও সমাজ উন্নয়নের প্রচেষ্টাকে আরও অনুপ্রাণিত করবে। তারা শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।