ধানমন্ডিতে ‘জুলাই যোদ্ধাদের’ সড়ক অবরোধ

ধানমন্ডিতে ‘জুলাই যোদ্ধাদের’ সড়ক অবরোধ

সংগৃহীত ছবি

রাজধানীর ধানমন্ডিতে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একদল বিক্ষোভকারী সড়ক অবরোধ করেছেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ২টার পর ধানমন্ডি-২৭-এর রাপা প্লাজার সামনে তারা জড়ো হন। এর আগে, জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ থেকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা লাঠি হাতে সড়ক অবরোধ করেছেন। তারা কেবল অ্যাম্বুলেন্সকে যেতে দিচ্ছেন এবং অন্যান্য যানবাহন থামিয়ে দিচ্ছেন। রাপা প্লাজার কাছে তাদের ভিডিও ধারণ করছিলেন এক পথচারী। সে সময় তার ফোন কেড়ে নিয়ে ফুটেজ মুছে দেন তারা।

এদিকে, দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ারশেল ছোড়ে। এরপর পুলিশ শুক্রাবাদ মোড়ে এবং বিক্ষোভকারীরা আশপাশের গলিতে অবস্থান নেন।

নাম প্রকাশ না করার শর্তে এক বিক্ষোভকারী বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম।কিন্তু পুলিশ লাঠিচার্জ করে আমাদের ছত্রভঙ্গ করে দেয়।