পাত্রী খুঁজছেন হিরো আলম!
ছবি: সংগৃহীত
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে আবার শুরু হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি একাধিক রহস্যজনক ফেসবুক পোস্টে ইঙ্গিত মিলেছে তাদের দাম্পত্য জীবনে আবারও ভাঙনের সুর। এরমধ্যে নিজের পরিবারের জন্য একজন দায়িত্বশীল পাত্রী খুঁজছেন আলম।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুকে এক পোস্টে আলম লেখেন, জুম্মা মোবারক। হে আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি জীবনে ভুল মানুষের সঙ্গে ছিলাম। আমি বুঝতে পেরেছি। তাই এমন একজন মানুষকে আমার জীবনে দাও যে আমাকে ভালো না বাসলেও আমার পরিবার টাকে ভালবাসবে। কারণ আমার পরিবারে তিন সন্তান, দুই মা-তাঁদের আমি ছাড়া কেউ নেই। আমার সন্তান মানে তার সন্তান মনে করে সে আমার সন্তানদেরকে ভালবাসবে।’
সম্প্রতি হিরো আলমের ওপর হামলার ঘটনায় নেটিজেনদের সন্দেহ তার স্ত্রী রিয়া মনির দিকে। হামলার ঘটনার জের ধরে নেটিজেনদের একাংশ মনে করছেন, এ ঘটনার নেপথ্যে রয়েছেন আলমের স্ত্রী রিয়া মনি। তাদের ভাষ্য, ‘রিয়া মনিকে রিমান্ডে নিলে সব তথ্য বের হয়ে আসবে। হিরো আলমের ওপরে আক্রমনের পেছনে রিয়া মনি ও তার বয়ফ্রেন্ড জড়িত।’
এদিকে আলমের পোস্টের আগে তার স্ত্রী এক পোস্টে লেখেন, ‘বিচ্ছেদের অপর নাম মানুষটা ভালো থাকুক।’ এর আগে গতকাল বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন রিয়া। তবে হিরো আলমকে তিনি ডিভোর্স দিচ্ছেন কি না সে বিষয়ে কিছু বলেননি রিয়া মনি।