রাঙ্গামাটিতে নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ

রাঙ্গামাটিতে নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ

ছবি: প্রতিনিধি

পার্বত্য রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার মাইনী বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন স্থানীয় ছাত্র-জনতা ও আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তারা।

স্থানীয়রা জানায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন করে পার্বত্য রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত ও মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার পার্বত্য রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনী বাজারের কয়েকটি হোলসেলস দোকানে অভিযান চালানো হয়।

উক্ত বাজার থেকে দশ হাজার পাঁচশত (১০,৫০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়।

ভবিষ্যেতে আর কখনো নকল বিড়ি বিক্রি ও মজুদ করবে না এবং নকল আকিজ বিড়ি সরবরাহ চক্রের প্রধানকে ধরিয়ে দিবে এই শর্তে মুচলেকা দিয়ে ক্ষমাপ্রার্থনা করলে তাকে ক্ষমা করে দেওয়া হয়। পরবর্তীতে এই রকম কার্যক্রম পরিচালনা করলে মামলার হুশিয়ার দেওয়া হয়।

আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক (ইনচার্জ) মো. জসিম উদ্দিন জানান, আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের সুনাম নষ্ট করতে কিছু অসাধু চক্র নকল আকিজ বিড়ি তৈরি করছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তারা বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে কম দামে বিড়ি বিক্রি করছে। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। নকল বিড়ি বন্ধ করতে পুলিশ, র‌্যাব, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহযোগীতা কামনা করছি।