আগের মতো আর রাতে ভোট হবে না: ডা. জাহিদ

আগের মতো আর রাতে ভোট হবে না: ডা. জাহিদ

সংগৃহীত ছবি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আপনার ভোট আপনি যাকে খুশি তাকেই দেবেন, নির্ভয়ে দিবেন, নির্ভিগ্নে দেবেন। তবে আপনার ভোট আপনাকেই দিতে হবে। আগের মত বিনা ভোটও হবে না, রাতের ভোট হবে না, প্রার্থী ছাড়াও ভোট হবে না।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে জয়পুর ইউনিয়নের পথ সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডা. জাহিদ বলেন, এখন সব কিছু সুশৃঙ্খলভাবে হবে এবং আপনার ভোট আপনি যাতে সঠিক ভাবে দিতে পারেন সেই পরিবেশ লাগবে।

তিনি বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন। আপনারা যদি ধানের শীষের পাশে থাকেন আমরাও আপনাদের পাশে থাকবো এবং আপনাদের দুঃখ লাঘব করার জন্য আমারা সাধ্য মত চেষ্টা করবো। যাতে কোন অবস্থাতেই আপনারা বৈষম্যের স্বীকার না হন, অবহেলার স্বীকার না হন।