গাইবান্ধায় সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবা-ছেলের
প্রতিকী ছবি
গাইবান্ধায় গতকাল শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটি গ্রামে সেচপাম্প চালু করতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন বাছহাটির আজগর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও তাঁর ছেলে শিহাব মিয়া (১৩)।
পুলিশ সূত্র জানায়, শহিদুল ইসলাম শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তাঁর ছেলে শিহাবকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে অদূরে নিজস্ব সেচপাম্প দিয়ে পুকুর থেকে ধানের জমিতে পানি দেওয়ার জন্য যান।
পাম্প চালু করার সময় হঠাৎ বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।