ভাঙ্গায় গাড়ির চাপায় পথচারীর মৃত্যু
প্রতিকী ছবি
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় পথচারী মজিদ মোল্লা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা নামক বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিদ মোল্লা ভাঙ্গা পৌরসভার আতাদী মহল্লার মৃত ধলা মোল্লার ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন।
তিনি বলেন, স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে নিহত মজিদ মোল্লা মানসিক সমস্যায় ভুগছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।