বিএনপির ৩১ দফা প্রচারে নওগাঁর গ্রামে গ্রামে উঠান বৈঠক

বিএনপির ৩১ দফা প্রচারে নওগাঁর গ্রামে গ্রামে উঠান বৈঠক

সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে নওগাঁর নিয়ামতপুরে চলছে গ্রামে গ্রামে উঠান বৈঠক। শনিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি চালান উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম।

রাত ৯টার দিকে উপজেলার রামকুড়া গ্রামের মন্দিরের সামনে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে অংশ নেন শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী-পুরুষসহ স্থানীয় নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সামছুদ্দিন, রনি ও রকিসহ অন্যরা।

বৈঠকের শেষে উপস্থিত স্থানীয়দের হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয় এবং প্রতিটি দফার তাৎপর্য তুলে ধরা হয়।

স্থানীয়রা বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামীতে ঐক্যবদ্ধভাবে দলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।