আদালতপাড়ায় প্রকাশ্যে স্বামী-স্ত্রী ও শিশুকে মারধর
সংগ্রহীত ছবি
নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বিচারপ্রার্থী ও তার নারায়ণগঞ্জ আদালত চত্বরে চেক জালিয়াতি মামলার শুনানিকে কেন্দ্র করে মামলার বাদী, তার স্ত্রী ও শিশু সন্তানকে মারধরের ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মামলার শুনানির দিন হওয়ায় উভয়পক্ষ সকাল থেকেই আদালত চত্বরে উপস্থিত ছিলেন।
পুরনো ব্যবসায়িক দেনা-পাওনা নিয়ে বাদী ও বিবাদীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বাদী রাজিয়া সুলতানা ও তার স্বামী ইরফান মিয়ার সঙ্গে বিবাদী মো. ইসমাইল হোসেন, হামিম ও টিটুর কথা কাটাকাটি থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়।
মামলার নথি অনুযায়ী, রাজিয়া সুলতানা ও বিবাদীরা একসময় যৌথভাবে ব্যবসা করতেন।
পরে মতপার্থক্য দেখা দিলে রাজিয়া দাবি করেন, বিবাদীদের কাছে তার ২৫ লাখ টাকা পাওনা রয়েছে। এ নিয়ে বিবাদীরা একটি চেক দেন, যা পরবর্তীতে ডিজআনর হয়। এ ঘটনায় রাজিয়া চলতি বছরের ৩০ জুন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। আজ ছিল সেই মামলার শুনানির দিন।
ঘটনার পর বাদীর স্বামী ইরফান মিয়া থানায় অভিযোগ করেন, বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, যিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্বে আছেন, তার ঘনিষ্ঠ কয়েকজন বাদীর ওপর হামলা চালিয়েছেন।
ভিডিওতে দেখা যায় আলামিন শাহ, খোরশেদ আলম, হিরন বাদশাহ, বিল্লালসহ কয়েকজন বাদীর ওপর ওই হামলায় ছিল।
এ বিষয়ে অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমার কোনো প্রতিপক্ষ, মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর ইন্ধনে ঘটনাটি ঘটেছে। এ ঘটনা সম্পর্কে আমি জানি না। যারা অভিযোগকারী তাদের সঙ্গে আমার কখনো সাক্ষাৎ হয়নি।
সম্প্রতি অনুষ্ঠিত আইনজীবী সমিতি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ভিন্নখাতে নিতে আমার ক্লিন ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে।