রাজধানীতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে  আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

প্রতিকি ছবি

রাজধানী থেকে সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে, গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানী থেকে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রবীন হোসেনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে