গভীর রাতে ঝটিকা মিছিল থেকে আ.লীগের ২ নেতা ধরা

গভীর রাতে ঝটিকা মিছিল থেকে আ.লীগের ২ নেতা ধরা

প্রতিকি ছবি

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মিছিলের ব্যানার জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে আসাদগেটের ফ্যামিলি ওয়ার্ল্ড গ্রান্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোকারোম হোসাইন রুদ্র ওরফে রুদ্র কাজী (২৫) এবং উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সাইফুল ইসলাম পাপ্পু। 

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী রফিক আহমেদ গণমাধ্যমকে বলেন, রাতে আসাদগেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের সময় ব্যানারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।