আজ বৃহস্পতিবার ৩০ অক্টোবর, দিনটি কেমন যাবে আপনার?
রাশিফল
জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ৩০ অক্টোবর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে।
বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। গৃহ বাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে): নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। নতুন মুখের আগমন ঘটতে পারে। পিতা-মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন।
সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। উপহার উপঢৌকনাদি পেতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন): লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। সংকটকালে বন্ধু আত্মীয় পরিজন কারও সহযোগিতা পাওয়া কঠিন হবে।
চোর চিটিংবাজদের দৌরাত্ম্য বাড়বে।
কর্কট (২১ জুন-২০ জুলাই: গৃহবাড়ি ও যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। প্রেম বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট): প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। অর্থ কড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর): কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। পিতা-মাতা গুরুজনদের সহযোগিতা প্রাপ্ত হবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধানে থাকুন। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। অংশীদারি ব্যবসাবাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে। দ্বিচক্রযান বর্জনীয়। লৌকিকতা পরিহার করুন। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। ভাই বোনদের সঙ্গে মতানৈক্য তৈরি হবে। ধৈর্য সাহস মনবল বাড়বে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। প্রেমী যুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে। বিবাহ যোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্ত করবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। কোনো দলিলপত্র আসতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর রাখুন। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকার আসতে পারে। দ্রুত গতির বাহন বর্জন করুন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দুর্জনেরা আত্মীয় বেশে ক্ষতি সাধন করতে পারে। বয়স্কলোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসাবাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। ভাঙাপ্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। আত্মীয়স্বজনদের সঙ্গে সখ্য গড়ে উঠবে। ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে।