সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
আবুল খায়ের গ্রুপের লোগো। ফাইল ছবি
আবুল খায়ের গ্রুপে ‘প্রাইম সেলস অফিসার (পিএসও)’ পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
পদের নাম: প্রাইম সেলস অফিসার (পিএসও)
পদসংখ্যা: ১০০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বেতন: ১৫,০০০-২২,০০০ টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: টিএ/ডিএ, মোবাইল বিল, সিটি অ্যালাউন্স। এছাড়াও গ্রেডভিত্তিক ইনসেন্টিভ, প্রোডাক্টভিত্তিক ইনসেন্টিভ, ভ্যালুভিত্তিক ইনসেন্টিভ এবং ঈদ বোনাস। টেরিটোরি সেলস অফিসার পদে পদোন্নতির সুযোগও থাকছে।
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক আবুল খায়ের গ্রুপ করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম