বকেয়া টাকা চাওয়ায় মুদি দোকানিকে পিটিয়ে জখম
প্রতিকি ছবি
বকেয়া টাকা চাওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মুদি দোকানিকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীর রডের আঘাতে মাথায় জখমপ্রাপ্ত ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আক্তার হোসেন (৫৯) সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলো- সাব্বির হোসেন (২২), নয়ন (২৫), মাসুদ (৪৫), এবং শান্ত (২২) সহ অজ্ঞাত আরো ৭/৮ জন।
অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, ১-৪নং অভিযুক্তদের কাছে ভুক্তভোগী দোকানবাবদ ১১ হাজর ৯২০ টাকা পাওনা টাকা দাবি করলে ভয়ভীতি ও হুমকি প্রদান করত। এর জেরে বিবাদীরা দেশীয় তৈরি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আক্তার হোসের উপর হামলা চালায়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।