ভাঙ্গায় মেয়ের বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়ের মৃত্যু
প্রতিকী ছবি
ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলসুম বেগম (৬৫) নামক এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের কালু মাতুব্বরের স্ত্রী। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে জামাতা ইউনুস আলীর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, কুলসুম বেগম গত রবিবার মেয়ের বাড়িতে বেড়াতে আসেন।
মঙ্গলবার দুপুরে মেয়ে বাড়ির রান্না ঘরে রাখা ঘাসকাটা মেশিনে স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই মেশিন আগেই বিদ্যুতায়িত হয়ে ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘারুয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সাউতিকান্দা গ্রামের বাসিন্দা এস এম শহিদ। তিনি বলেন, কুলসুম বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।