নীলফামারীতে ২ ইউপি চেয়ারম্যানসহ কারাগারে ৩
ছবি: সংগৃহীত
নীলফামারীর ডোমারে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িবহরে হামলার মামলায় দুই ইউপি চেয়ারম্যানসহ একজন ইউপি সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৯ নভেম্বর) নীলফামারী জেলা জজ আদালতের বিচারক মো. মনছুর মিয়া তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন - সোনারায় ইউপির চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, হরিণচরা ইউপির চেয়ারম্যান মো. রাসেল রানা এবং ডোমার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর রহমান। আটকদের প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, “আমি জানতে পেরেছি যে আদালতে জামিন নিতে গেলে - বিচারক তাদের আবেদন নামঞ্জুর করেন।’