সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩ পদে নিয়োগ
ফাইল ছবি
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ৫৫ বছর বয়সেও আবেদনের সুযোগ থাকছে। প্রতিটি পদের পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা পরিশোধ করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়
পদের বিবরণ
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: সিলেট
বয়স: ২৫ নভেম্বর ২০২৫ তারিখ ১ নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫৫ বছর, ২ নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪৫ বছর, ৩ নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৩ নং পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ২৪ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন শুরু: ১০ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।