মুকসুদপুরে টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং প্রশিক্ষণ উদ্বোধন

মুকসুদপুরে টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং প্রশিক্ষণ উদ্বোধন

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। এই প্রশিক্ষণে ২৪ জন প্রশিক্ষণার্থীদের ৭২ দিন প্রশিক্ষণ শেষে ভাতা ও সনদপত্র প্রদান করা হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে প্রশিকা বাটিকামারী উন্নয়ন এলাকা কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা।

প্রশিকা বাটিকামারী উন্নয়ন এলাকার হেড অব এসটিপি ও বিভাগীয় ব্যবস্থাপক রনজিৎ কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ঢাকার কেন্দ্রীয় ব্যবস্থাপক নুরুল ইসলাম, প্রকল্প সমন্বয়ক সাইদুর রহমান।

প্রশিকা মুকসুদপুর উন্নয়ন এলাকার ব্যবস্থাপক মো. নাসিরউদ্দিন খানের সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রশিকা মুকসুদপুর উন্নয়ন এলাকার বিভাগীয় ব্যবস্থাপক সুনিল কুমার সরকার, প্রশিক্ষক নাহিদা আক্তার প্রশিক্ষনার্থী সাগরিকা।