আইসিইউতে বলিউড অভিনেতা ধর্মেন্দ্র

আইসিইউতে বলিউড অভিনেতা ধর্মেন্দ্র

ছবি: সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র শ্বাসকষ্টজনিত সমস্যায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন।

আগামী ৮ ডিসেম্বর ৯০ বছরে পা দেবেন এই বর্ষীয়ান অভিনেতা। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে তার চোখে গ্রাফট সার্জারি হয়েছিল।

ধর্মেন্দ্র ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হম ভি তেরে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। ষাটের দশকে তিনি সাধারণ মানুষের জীবনের গল্পভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। তার উল্লেখযোগ্য প্রাথমিক ছবি হলো ‘অনপঢ’, ‘বন্দিনী’, ‘অনুপমা’ ও ‘আয়া সাওন ঝুম কে’।

পরে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে প্রতিষ্ঠা পান। ‘শোলে’, ‘ধরম ভির’, ‘চুপকে চুপকে’, ‘মেরা গাঁও মেরা দেশ’ এবং ‘ড্রিম গার্ল’— এই ছবিগুলো তাকে স্থায়ী তারকাখ্যাতি এনে দেয়।

ধর্মেন্দ্রকে সর্বশেষ দেখা গেছে শাহিদ কাপুর ও কৃতি স্যানন অভিনীত ‘তেরি বাতোঁ ম্যায় আইসা উলঝা জিয়া’ ছবিতে।

তার পরবর্তী ছবি ‘ইক্কিস’, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। ছবিটি ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।